How To Customise Your YouTube Channel? (চ্যানেল কাস্টমাইজ) ইউটিউব টাকা ইনকাম পার্ট -2

 




How To Customise Your YouTube Channel? (চ্যানেল কাস্টমাইজ) ইউটিউব টাকা ইনকাম পার্ট -2


Hello And Welcome Back Our Online Earning by YouTube Part 2 Article ! So Today In This Article I Will Try To Show How To Customise A YouTube Channel Professionaly In Bangla।


সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাব যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালি কাস্টমাইজেশন করতে হয়।

আপনারা যারা আমাদের এর আগের পোস্টটি পড়েছেন তারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যা আজকের পোষ্টটি সম্পর্কে হতে চলেছে। আজকের এই পোস্টে আমরা দেখাবো যে আপনারা কীভাবে আপনার নিজের ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনালি কাস্টমাইজেশন করবেন এবং নিজের মতো করে সাজাবেন! তার আগে কিছু কথা বলে নেই।


ইউটিউব থেকে টাকা ইনকাম করার টিউটোরিয়াল (আগের পোস্ট যারা পড়েন নাই)

হঠাৎ যদি কেউ আমাদের এই পোস্টটি পড়ে তাহলে যে কেউই কোনো কিছুই বুঝতে পারবেন না! কেননা আমরা এই পোস্টের আগে ইউটিউব থেকে ইনকাম করার আরও একটি পোস্ট লিখেছি আমাদের আগের পর্বে ওইখানে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবেন। এবং কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়! এবং কিসের মাধ্যমে আপনি টাকা পাবেন! তা বিস্তারিত আলোচনা করেছি আগের পোস্টে ওই পোস্ট যদি না পড়ে সরাসরি আমাদের আজকের দ্বিতীয় পর্বের পোস্টটা পড়েন তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না এবং অনেকে এটা মনে করতে পারেন যে চ্যানেল কাস্টমাইজেশন করে ইউটিউব থেকে ইনকাম? আসলে তা নয়!


এজন্য বলছি যে কেউ যদি আমাদের আগের পোষ্ট টি না পড়ে থাকেন তাহলে সেটি পড়ে এসে তারপর আমাদের এই চ্যানেল কাস্টমাইজেশন টিউটোরিয়াল টি Continue করবেন।

যাদের অলরেডি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা আছে তাদের জন্য আজকের এই পোস্ট। যেন তারা প্রফেশনালি তাদের চ্যানেলটা কাস্টমাইজেশন করতে পারে ! আর একটা কথা বলি আপনার চ্যানেল কিন্তু সবাই তৈরি করেন কিন্তু প্রফেশনালি কাস্টমাইজ করতে পারেন না বিধায় কিন্তু আপনাদের চ্যানেলে ভিউ আসে না এবং চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটা গোছানো থাকেনা যার কারণে কিন্তু মূল সমস্যা হয়। প্লাস আপনার কনটেন্ট এর উপর তার প্রভাব পড়ে! তো এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নিচে আলোচনা করব তো চলুন আজকের পোস্টের সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাই!

ইউটিউব চ্যানেল কাস্টমাইজ নিয়ে নিয়ে খুব কম মানুষই লেখালেখি করে কেননা কাস্টোমাইজেশনের টিউটরিয়ালগুলো কিন্তু সরাসরি ভিডিও আকারে দিলে অনেক টাইম সেভ হয় অনেক বুঝতে সুবিধা হয়। কিন্তু লেখালেখি করে এই জিনিসগুলো আসলে Properly বুঝানো প্রায় অনেক টা জটিল বিষয় ! তবুও আমি চেষ্টা করছি এই  জিনিসটাই খুব গুরুত্ব সহকারে এবং অতি সূক্ষ্ম বিষয়গুলো টিউটরিয়াল আকারে পেশ করার। এবং দেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটাকে কাস্টমাইজ করতে হয়! এবং ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়!

  • ১/ চ্যানেল কাস্টমাইজ এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম।  সরাসরি www.youtube.com এ চলে যাবে এবং ওইখানে গিয়ে আপনার জিমেইল আইডি লগইন করা অবস্থায় , আপনার গুগল ক্রোমের একবারে উপরে ডানপাশে কর নারে থ্রি ডট আছে সেখানে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে যাবেন গেলে দেখতে পারবেন ওইখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। ব্যাস! আপনার Crome Browser টি এখন Desktop এর মত কাজ করবে।

  • ২/ এবার আপনার একবারে উপরে ডানপাশে কর্নারে দেখবেন যে আপনার প্রোফাইল আইকন বা লোঘ আছে। আমরা গত পর্বে দেখিয়েছিলেন যে কিভাবে আপনার জিমেইল একাউন্ট তৈরী করতে হয় এবং ব্যানার সেট করে। তো আপনি যদি আপনার জিমেইল এর প্রোফাইলে কোন লোগো দিয়ে থাকেন অথবা কোন পিকচার দিয়ে থাকেন সেই পিকচারটা আপনি ইউটিউবে ঢুকে একেবারে উপরে ডানপাশে নোটিফিকেশন আইকনের পাশে দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন। নিচের স্ক্রিনশট টিতে একটা অপশন দেখতে পারবেন এবং এখানে অনেকগুলো অপশন এর ভিতরে একটি অপশন পাবেন "Your Channel" ওখানে ক্লিক দিবেন

  • ৩/ এবার দেখবেন যে আপনার সম্পূর্ণ Layout এখানে Show করবে। এবং উপরের ডানপাশে দুইটা অপশন দেখতে পারবেন একটি হচ্ছে "Customize Channel" এবং আরেকটা হচ্ছে "Manege Video" এখান থেকে আপনাদেরকে সমস্ত Layout গুলো দেখতে পারবেন যে আপনার চ্যানেলটা আসলে কিভাবে দেখা যাচ্ছে বা সাজানোর পর কেমন হচ্ছে। চ্যানেলটার কোন পাশে কি আছে সমস্ত কিছু আপনার এখান থেকে Preview দেখতে পারবেন। আমরা যেহেতু সাজানো গোছানোর কাজ করবো এর জন্য সরাসরি এখান থেকে "Customize Channel" যে অপশন আসবে ওপরে ডান পাশে আমরা সেটাতে ক্লিক করবো। তারপর আপনাদের কে দেখাবে ওপেন উইথ ক্রোম এবং ওয়াই টি স্টুডিও এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করে ওপেন করবেন।

  • ৪/ এইবার দেখেন যে উপরে বড় করে লেখা আছে "Customize Channel" এবং আপনার ক্রিয়েটর স্টুডিও এখান থেকে কিভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। প্রথমে

Layout :- যদি পারেন তাহলে ওইখানে দেখতে পারবেন যে  Channel Trailer For New Subscribers যারা  চ্যানেল টিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য আপনার চ্যানেলে কি হবে সেখানে লেখা আছে এবং দ্বিতীয় আরেকটি অপশন আছে ফিচার ভিডিও ফর রিটার্ন সাবস্ক্রাইবার তাদের জন্য আসবে আরেক রকমের ভিডিও সেখানে লেখা আছে এখন আপনি নতুন ভিজিটর দের জন্য কোন ভিডিও ট্রেলার হিসেবে রাখবেন আপনার চ্যানেলের এবং পুরানদের জন্য কোন ভিডিও রাখতে চান রাখবেন সেটাও কিন্তু নির্ভর করে আপনার ওপর এখান থেকে আপনি এর অপশন এ ক্লিক করেন তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে এবং সেখান থেকে আপনি আপনার যে কোন একটা ভিডিও সিলেক্ট করে দিবেন আপনার নতুন ভিজিটর দের জন্য!

🔸Feature selection- এবার আসি ফিচার সেলেকশন এখানে দেখতে পাচ্ছেন যে ফিচারস সিলেকশনে আপনাকে অনেকগুলো লে-আউট দিবে এবং এর সেকশন এর অপশন পাবেন এখান থেকে আপনি আপনার চ্যানেলের কি ক্যাটাগরিতে কি লেখা যাবে না আপনাকে প্রথমে ডিসিশন নিতে হয় যেমন আমি আমার চ্যানেলের প্রথম একটি ভিডিও দিয়েছি এরপরে আপলোড ভিডিও এরপরে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিও প্লেলিস্ট দিয়েছি এবং এরপরে দিয়েছি আমার লাইক করা ভিডিওগুলো এরপর আমার নিজের তৈরি কয়েকটা প্লেলিস্টের ক্যাটাগরি। কিভাবে এড করবেন? আপনার চ্যানেলের লিখবেন সিলেকশন অপশন এর ডান পাশে "Add" নামে Options ক্লিক করলেই এখান থেকে আপলোড, পপুলার আপলোড, শর্ট ভিডিও, সিঙ্গেল প্লেলিস্ট, লাইভ নাউ, সাবস্ক্রিপশন চ্যানেল,  এবং আরো অনেকগুলো অপশন পাবেন! এখান থেকে আপনার সেকশন এ ক্লিক করে আপনার দিকে যেই অপশনটা দিতে মনে চায় ক্যাটাগরির ভিডিও আপনি ওইখানে রাখতে চান চ্যানেলে হোমপেজে সি ক্যাটাগরি গুলো একের পর এক সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে আমি তিনটা ক্যাটাগরি অ্যাড করেছি। ভিডিও আপলোড তারপর মোস্ট পপুলার, অ্যাড করেছি এবং আমার চ্যানেলের অ্যাড করে দিয়েছি!

এগুলো হচ্ছে Basic Customization এবং  এবার দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের Branding করবেন। এবং লোগো তারপর পিছনের ব্যানার ইমেজ এবং আপনার ভিডিওতে চলাকালীন ওয়াটারমার্ক ইত্যাদি এই অপশন গুলো কিভাবে সেট করবেন?


এজন্য আপনার কাস্টম একেবারে হোমপেজে আসলে দেখবেন যে ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে! ওখানে ক্লিক করবেন ! এই অপশনটা তে ক্লিক করলে দেখতে পারবেন যে পিকচার নামে একটা অপশন আছে এবং এই ক্যাটাগরির নিচে দুইটা অপশন আছে এটা হচ্ছে আরেকটি হচ্ছে রিমুভ এখন আপনি আপনার এই চ্যানেলের লোগো তে যে রকম সেটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। আর আমি আপনাদেরকে প্রেফার করব অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী একটা ব্র্যান্ডিং লোগো তৈরি করে নেবেন নিজেরাই।
আপনার যদি এই সম্পর্কেও টিউটোরিয়াল চান তাহলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে মোবাইল দিয়ে পিকসার্ট দিয়ে কিভাবে একটি ব্র্যান্ড লোগো তৈরি করা যায় এবং একটি ইউটিউব এর জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করা যায় শুধুমাত্র এই Picsart, Pixllab সফটওয়্যার দিয়ে তো এটার জন্য আমি আলাদা ডেডিকেটেড পোস্ট লিখব

যাই হোক মূল কথায় আসি আপনারা জাস্ট সিম্পলি লোগো চেঞ্জ করার জন্য লোগো ক্যাটাগরি নিচের চেঞ্জ অপশন এ ক্লিক করে ওখান থেকে আপনার গ্যালারির যে কোন একটা ফটো এখানে ধরিয়ে দিবেন তাহলে সরাসরি আপনার ওই ছবিটা ওইখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচের সেভ বাটনে ক্লিক করবেন! তাহলে দেখবেন অটোমেটিক আপনার প্রোফাইলের হোম আইকনে আপনার চ্যানেলের লোগো অথবা আপনার ছবি শো করছে


  • ৫/ এবার আসি ব্যানার ইমেজ ইমেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি প্রফেশনাল ইউটিউব চ্যানেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি Professional ব্যানার তৈরি করতে হবে। কারণ আপনার যদি তা না করেন তাহলে আপনার Channel যত সুন্দর করেই সাজান না কেন সেটা কি একটু খালি খালি মনে হবে। তো ব্যানার কিভাবে তৈরি করতে হয়? এটার জন্য যদি আপনাদের টিউটরিয়ালে লাগে তাহলে আপনার অবশ্যই কমেন্ট করবেন। কেননা আপনারা কমেন্ট না করলে কিন্তু আমাদের আর্টিকেল লিখতে মনে চায় না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন সেটার জন্য আমি আলাদা পোষ্ট লিখে দিব।

আপনারা সরাসরি ব্যানার চেঞ্জ করার জন্য, Change Option এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রত্যেকে 1840 ×1052 এই পিক্সেলে আপনারা একটি ছবি এখানে ইনপুট দিবেন। শুধুমাত্র পিক্সেল হলে কিন্তু আপনার ব্যানারটা পারফেক্ট সাইজ অনুযায়ী ট্যাবলেট মোবাইল এবং আপনার বড় মনিটরে শো করবে। আর যদি এর থেকে ছোট কমবেশি পিক দেন তাহলে সেটা হবে না প্লাস দেখতেও বাজে লাগবে ! তো এভাবে আপনি আপনার চ্যানেলটিকে সুন্দর মত কাস্টমাইজ করতে পারেন এবং এর নিচে আরও একটা অপশন আছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক এটা নিয়ে আমরা আলাদা পোস্ট লিখব।


সর্বোপরি আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আপনার চ্যানেলের ডেসক্রিপশন অবশ্যই আপনার চ্যানেলের সংক্ষিপ্ত একটা বিবরন লিখে প্রেসক্রিপশন দিবেন। যেখানে থাকবে আপনার চ্যানেলের কি করে চ্যানেলে কি ধরনের ভিডিও দেয়া হয় ইত্যাদি যাবতীয় বিষয় ডেসক্রিপশন বক্সে ইনক্লুডিং করতে হবে!

ধন্যবাদ সবাইকে আজকের এই পোষ্ট টি এতো ধৈর্য্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য ! আশা করি আপনারা এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু জানতে পারবেন এবং প্রফেশনালভাবে আপনার চ্যানেলটিকে এখনই কাস্টমাইজ করতে পারবেন বলে আমরা আশা রাখছি। আপনারা আর কোন বিষয়ের উপর টিউটোরিয়াল চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন

ধন্যবাদ সবাইকে। 
আসসালামু আলাইকুম

Post a Comment

Previous Post Next Post

Ads in post 4

Ads in post 5